• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
আইএফএফএইচএস’র দাবি

সর্বকালের সেরা তালিকার শীর্ষে মেসি

প্রভাত রিপোর্ট / ৮৬ বার
আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: সর্বকালের সেরা ফুটবলারের বিতর্কে সবসময়ই লড়াইটা চলে দুই কিংবদন্তি পেলে ও দিয়েগো ম্যারাডোনার মধ্যে। তবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিক্স (আইএফএফএইচএস) তাদের ওপরে স্থান দিয়েছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। জার্মান সংস্থাটি সর্বকালের সেরা ফুটবলারের একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে মেসি শীর্ষে এবং ক্রমান্বয়ে দুই-তিনে রয়েছেন পেলে-ম্যারাডোনা। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত আইএফএফএইচএস এই তালিকা তৈরি করেছে খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলীয় পরিসংখ্যানের ভিত্তিতে। দলীয়ভাবে মেসি এখন পর্যন্ত সর্বোচ্চ ৪৬টি শিরোপা জিতেছেন। আর ব্যক্তিগতভাবে তার ঝুলিতে রয়েছে অসংখ্য অর্জন। এর মধ্যে রয়েছে রেকর্ড আটটি ব্যালন ডি’অর। আলবিলেস্তেদের ২০২২ বিশ্বকাপে জেতানো মেসি ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড়। তিনি বার্সেলোনার হয়ে ৩৫, পিএসজির হয়ে ৩, ইন্টার মায়ামির হয়ে ২ ও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপসহ (২০২২) ৬টি শিরোপা জিতেছেন। এভাবে দলীয় ও ব্যক্তিগত অর্জনকে মানদণ্ড ধরে সর্বকালের সেরা ১০ জনের এই তালিকা দাঁড় করিয়েছে আইএফএফএইচএস। যেখানে দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ আসরে তিনটি বিশ্বকাপ জিতেছেন। তার সঙ্গে সর্বকালের সেরা লড়াইয়ে ফুটবলভক্তদের পছন্দের প্রতিযোগী ছিলেন ম্যারাডোনার। মেসির মতো তার এই স্বদেশিও জিতেছেন একটি বিশ্বকাপ। ১৯৮৬ আসরে জয়ের পর হেরেছেন ১৯৯০ আসরে। তাকে তালিকার তিনে রেখেছে জার্মান সংস্থাটি।
দীর্ঘ সময় ধরে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে ফুটবল মাঠে ঝলক দেখানো ক্রিশ্চিয়ানো রোনালদোকে চতুর্থ অবস্থানে রেখেছে আইএফএফএইচএস। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা (এখন পর্যন্ত ৯৩৫টি) এখনও বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি। জিতেছেন ২০২৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এই তালিকায় পাঁচ থেকে যথাক্রমে সেরা ১০ এ আছেন– নেদারল্যান্ডসের জোহান ক্রুইফ, ব্রাজিলের রোনালদো নাজারিও, ফ্রান্সের জিনেদিন জিদান, জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, আর্জেন্টিনার আলফ্রেদো ডি স্টেফানো ও ব্রাজিলের রোনালদিনহো।
সর্বকালের শীর্ষ এই দশ ফুটবলারের তালিকায় সর্বোচ্চ তিনজন করে রয়েছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার। এ ছাড়া পর্তুগাল, নেদারল্যান্ডস, ফ্রান্স ও জার্মানি থেকে একজন করে জায়গা পেয়েছেন। তালিকায় থাকা তিনজনই কেবল বিশ্বকাপ জয়ের সৌভাগ্য অর্জন করতে পারেননি। রোনালদো, ক্রুইফ ও ডি স্টেফানো ছাড়া বাকিদের সবাই জিতেছেন ফুটবলের সর্বোচ্চ দলীয় মুকুট।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও