• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: তাহের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পা‌কিস্তানের মন্ত্রী ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের

বনানীতে লরি চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রভাত রিপোর্ট / ১২৯ বার
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর বনানীতে একটি সিমেন্ট লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৫ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লরির হেলপার রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- আশফাক রহমান ও আসিফ মাহমুদ।
বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, উত্তরাগামী বনানী কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেম্পের কাছে পেছন দিক থেকে আসা সিমেন্টের লরি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাদের নামপরিচয় জানা গেছে। তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে।
এরপর ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি টিম। দুজনের মরদেহ প্রাথমিক সুরতহাল ও উদ্ধারের প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক লরির হেল্পার রবিউলকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও