• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আলোচনায় থেকেও মনোনয়ন পেলেন না যেসব নেত্রী ও তারকারা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী আরও সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচারপ্রার্থীরা কী কী সুবিধা পাবেন

চ্যাম্পিয়নস লিগে শেষ তিনটি জায়গা পেলো সিটি, চেলসি ও নিউক্যাসল

প্রভাত রিপোর্ট / ১৯১ বার
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: শেষ হলো ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম। চ্যাম্পিয়নস লিগের শেষ তিনটি জায়গা কারা নেবে, সেটি নিয়েই আগ্রহ ছিল সবার। শেষ পর্যন্ত শেষ তিনটি জায়গা পেয়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল। চ্যাম্পিয়ন লিভারপুল, রানার্সআপ আর্সেনাল ও ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহামের সঙ্গী হলো দল তিনটি। চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে ১ পয়েন্টই যথেষ্ট ছিল ম্যান সিটির। ফুলহামের মাঠে সিটি ম্যাচটি জিতেছে ২-০ গোলে। ইলকায় গুন্দোয়ান ও আর্লিং হলান্ডের দুই অর্ধের দুই গোলে জিতেছে সিটি। এই জয়ে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে লিগ শেষ করল আগের চারবারের চ্যাম্পিয়ন সিটি।
চতুর্থ হয়েছে চেলসি। নটিংহাম ফরেস্টের স্বপ্ন ভেঙে ১-০ গোলে জিতেছে লন্ডনের ক্লাবটি। ৫০ মিনিটে লেভি কোলউইলের গোলে জেতা চেলসির পয়েন্ট ৬৯। এভারটনের কাছে ১-০ গোলে হেরেও চ্যাম্পিয়নস লিগের টিকিট পেয়েছে নিউক্যাসল। প্রতিদ্বন্দ্বী অ্যাস্টন ভিলা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হারাতেই কপাল খুলেছে নিউক্যাসলের। নিউক্যাসল লিগ শেষ করল ৬৬ পয়েন্ট নিয়ে, ভিলার পয়েন্টও ৬৬। ভিলার কপাল পুড়েছে গোল পার্থক্যে পিছিয়ে থাকায়। ভিলার গোল পার্থক্য +৭, নিউক্যাসলের +২১। ষষ্ঠ হয়ে ভিলা এখন খেলবে ইউরোপা লিগে। ৬৫ পয়েন্ট নিয়ে সপ্তম হওয়া নটিংহাম জায়গা পেয়েছে কনফারেন্স লিগে।
শেষ দিনে লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ১-১ গোলে ড্র করেছে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। ইসমাইলিয়া সারের গোলে ৯ মিনিটে এগিয়ে যায় প্যালেস। ৮৪ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান মোহাম্মদ সালাহ। এবারের লিগে মিসরীয় তারকার এটি ২৯তম গোল।
শেষ দিনে রানার্সআপ আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহাম ব্রাইটনের কাছে ৪-১ গোলে হেরে ১৭তম হয়ে লিগ শেষ করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও