• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

জুনে আসছে ১০০ চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি হবে দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন

প্রভাত রিপোর্ট / ১৭৩ বার
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

প্রভাত অর্থনীতি: আগামী জুন মাসের শুরুতেই বাংলাদেশে আসছেন চীনের ১০০টি কোম্পানির প্রায় ২৫০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী। তাঁরা বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্ভাবনা ও বাজার বিষয়ে বিস্তারিত ধারণা নেবেন। এ ছাড়া চীনা বিনিয়োগকারীদের নিয়ে আগামী ১ জুন দিনব্যাপী চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে। বেজার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।
বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং চীন সরকারের পক্ষে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও চীনা দূতাবাস যৌথভাবে এ আয়োজন করছে।
আয়োজকেরা জানিয়েছেন, সম্মেলনে প্রায় ১০০টি চীনা প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেবেন। তাদের মধ্যে ফরচুন ৫০০-এর অন্তর্ভুক্ত ছয় থেকে সাতটি প্রতিষ্ঠানের র্শীর্ষ কর্মকর্তারাও থাকবেন। এ ছাড়া চীনের চারটি চেম্বার অব কমার্সের র্শীর্ষ প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বেজা বলেছে, চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর ও সম্মেলন চীন-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্বের নতুন মাইলফলক হবে। এই প্রথম এত বিপুলসংখ্যক চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ী একযোগে বাংলাদেশ সফরে আসছেন।
বেজা আরও বলেছে, প্রধান উপদেষ্টার চীন সফর ও গত এপ্রিল মাসে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের প্রত্যক্ষ ফলাফল হচ্ছে এই ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও