• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’! কে এই মোজতবা খামেনি, যার কণ্ঠস্বর শোনেননি অনেক ইরানি! তৃণমূল ছেড়ে আসা হুয়ায়ুন কবীর নতুন দলের নিবন্ধন পেলেন, সঙ্গে বিশেষ নিরাপত্তা নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি আর্সেনালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে দশের অধিক রেকর্ড গড়লেন ফিন অ্যালেন নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর হ্যাট্রটিকে বড় জয় চেলসির

তিন দিনে ১১ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে রাজকুমারের ভুল চুক মাফ

প্রভাত রিপোর্ট / ৯৪ বার
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

প্রভাত বিনোদন : সদ্যই মুক্তি পেয়েছে রাজকুমার রাও অভিনীত বলিউড সিনেমা ‘ভুল চুক মাফ’। ছবির বক্স অফিস সফরের শুরুটা খুবই ঢিলে তালে শুরু হয়েছিল, যদিও শেষদিনে বেড়েছে আয়ের গতি। জানা গেছে, ‘ভুল চুক মাফ’ ছবিটি গত রোববার অর্থাৎ মুক্তির পর তৃতীয় দিন বক্স অফিসে ১১ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে- স্যাচনিল্কের রিপোর্ট বলছে এমনটাই। ফলে তিন দিনের পর বর্তমানে রাজকুমার রাও অভিনীত এই ছবির মোট আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ৭৫ লাখ রুপিতে।
মুক্তির দিনে ছবিটি ৭ কোটি দিয়ে খাতা খোলে। দ্বিতীয় দিনে অনেকটাই বাড়ে আয়ের পরিমাণ। এদিন ৯ কোটি ৫০ লাখের ব্যবসা করে ছবিটি। রোববার সেটা আরও অনেকটাই বাড়ে।
ভারতীয় গণমাধ্যমের খবর, ‘ভুল চুক মাফ’ ছবিটি মূলত ইভিনিং শোগুলোতেই দর্শকরা বেশি দেখছেন। এ সময় অকুপেন্সি ৪৩.৯৬ শতাংশ থাকছে। তারপর দুপুরের শো, সেই সময় হলগুলোতে ৩৫.৫১ শতাংশ দর্শক থাকতে দেখা গেছে। রাত এবং সকালের শোগুলোতে তুলনামূলক কম দর্শক দেখা যাচ্ছে।
‘ভুল চুক মাফ’ ছবিটি রাজকুমার রাওয়ের আগের ছবি অর্থাৎ ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’র তুলনায় ভালো পারফর্ম করছে বক্স অফিসে। সেই ছবিটি বক্স অফিসে প্রথম দিন ৫ কোটি ৫০ লাখের ব্যবসা করেছিল। আর দ্বিতীয় দিন আয়ের পরিমাণ ছিল ৬ কোটি ৯০ লাখ রুপি। ‘ভুল চুক মাফ’ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি। ম্যাডক ফিল্মস এই ছবিটির প্রযোজনা করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও