• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’! কে এই মোজতবা খামেনি, যার কণ্ঠস্বর শোনেননি অনেক ইরানি! তৃণমূল ছেড়ে আসা হুয়ায়ুন কবীর নতুন দলের নিবন্ধন পেলেন, সঙ্গে বিশেষ নিরাপত্তা নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি আর্সেনালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে দশের অধিক রেকর্ড গড়লেন ফিন অ্যালেন নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর হ্যাট্রটিকে বড় জয় চেলসির

শাকিবের নায়িকা হতে চান তাসনিয়া ফারিণ

প্রভাত রিপোর্ট / ২৪৭ বার
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

প্রভাত বিনোদন : মেগাস্টার শাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাকিবের হাত ধরে এক মঞ্চে দাঁড়িয়ে এ ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী। এসময় ফারিণের সঙ্গে ছিলেন অভিনেতা আফরান নিশো-ও। সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর এবারের আসর। সেখানকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। সেখানে শাকিব, ফারিণ ও নিশোকে এক মঞ্চে দেখা যায়। এ সময় আফরান নিশোকে খোঁচাও মারেন ফারিণ।
ভিডিওতে দেখা যায়, মূলত মঞ্চে আফরান নিশো ও ফারিণ দুজন উপস্থাপনা করছিলেন। তখন শাকিবকে পেয়ে মজা করে ফারিণ বলেন, ‘ভাইয়া আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। ইধিকা তো আছেই, কিন্তু প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’ এরপর পাশ থেকে ফারিণকে উদ্দেশ করে আফরান নিশোকে বলতে শোনা যায়, ‘তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে?’ সঙ্গে সঙ্গে নিশোকে এর জবাবে ফারিণ বলেন, ‘ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সাথে কাজ করা কি কারো স্বপ্ন থাকে?’এরপর পাশ থেকে হাসিমুখে ফারিণকে উদ্দেশ করে শাকিব খান বলেন, ‘তোমার অডিশন লাগবে না।’
এরপর শাকিব নিজের নতুন সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে কথা বলেন। আশা প্রকাশ করেন আগের হিট সিনেমাগুলোর মতো এবারও তার নতুন সিনেমা দেশ ও দেশের বাইরে থেকে জোয়ার সৃষ্টি করবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও