• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি: সালাহউদ্দিন বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: তাহের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পা‌কিস্তানের মন্ত্রী ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫

পাবিপ্রবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রভাত রিপোর্ট / ১৭৫ বার
আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বিশ্ববিদ্যায়ের প্রধান রাস্তার পাশে কাঠ বাদামের গাছ লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। পরে সকলের অংশগ্রহণে বেশকিছু গাছ লাগানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এই কর্মসূচিতে বৃক্ষরোপণ কমিটির লে-আউটের মাধ্যমে পুরো ক্যাম্পাসে পরিকল্পিতভাবে ৭০ প্রজাতির দুর্লভ ঔষধি, বনজ, ফল ও ফুলের এক হাজার গাছ রোপন করা হবে।
বৃক্ষরোপণ উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে গাছ লাগানো শুরু হলো। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনের জন্য পুরো ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হবে। ফুল, ফল, বনজসহ সকল ধরনের বৃক্ষরোপণ করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচির সাথে যারা জড়িত, তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্তরে আমরা পরিবর্তন লক্ষ করছি। এই পরিবর্তনের জন্য আপনারা সবাই একসাথে কাজ করছেন এবং বিশ্ববিদ্যালয়ের গুণগত পরিবর্তন হচ্ছে। এক সময় এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হবে।’
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল, ফলসহ বিভিন্ন ধরনের গাছ লাগানো হবে। সারা দেশ থেকে নানা জাতের গাছের চারা সংগ্রহ করা হচ্ছে এবং সেগুলো পরিকল্পিতভাবে লাগানো হবে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও