• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ইয়ামালের সাথে নতুন চুক্তি বার্সেলোনার

প্রভাত রিপোর্ট / ১২১ বার
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: বার্সেলোনার সঙ্গে লামিনে ইয়ামালের নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত মঙ্গলবার। চুক্তি স্বাক্ষরের পর সাধারণত সেই বিশেষ মুহূর্তটির ছবি তুলে ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ক্লাবগুলো। কিন্তু ইয়ামালের ক্ষেত্রে তেমনটা দেখা যায়নি। চুক্তি স্বাক্ষরের খবরটা আনুষ্ঠানিকভাবে জানালেও, কোনো ধরনের ছবি প্রকাশ করেনি বার্সা কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে বার্সা ভক্তদের তো বটেই, সাধারণ ফুটবলপ্রেমীদের মাঝেও বেশ কৌতূহল তৈরি হয়েছে। অনেকের মনেই প্রশ্ন জেগেছে কেন এই ঐতিহাসিক মুহূর্তের কোনো ছবি নেই?
পরে অবশ্য বিষয়টি খোলাসা করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত। সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ইয়ামালের অনুরোধের কারণেই চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশ করেনি বার্সা। প্রশ্ন হচ্ছে, ইয়ামাল কেন বার্সাকে এমন অনুরোধ করতে গেলেন। সেই কারণটা বেশ চমক জাগানোই বটে। স্পোর্ত জানিয়েছে, ইয়ামাল চেয়েছিলেন এই বিশেষ মুহূর্তের ছবি তাঁর পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটির সঙ্গে তুলতে। সেই বিশেষ মানুষটি হচ্ছেন তাঁর দাদি ফাতিমা যিনি তাঁর বাবার মা। কিন্তু চুক্তি স্বাক্ষরের দিনে দাদি ফাতিমা উপস্থিত থাকতে পারেননি। তাই ইয়ামাল ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ করেন ছবি তোলার বিষয়টি কিছুটা পিছিয়ে দিতে, যাতে পরে পরিবারের প্রিয়জনদের সঙ্গে একসঙ্গে এই স্মরণীয় ছবি তোলা যায়। বার্সাও অবশ্য ইয়ামালের এই অনুরোধ মেনে নিয়েছে। এই ঘটনা থেকে স্পষ্ট—তরুণ এই ফুটবলারের জীবনে পরিবার কতটা গুরুত্বপূর্ণ।
মাত্র ১৭ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার সম্প্রতি বার্সেলোনার সঙ্গে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। ক্লাবের প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা, সহসভাপতি রাফা ইউস্তে এবং ক্রীড়া পরিচালক ডেকোর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও