• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শীতে রুক্ষ ত্বকের জন্য চিয়া সিড হলো প্রাকৃতিক সমাধান বার্ধক্য থামাতে ন্যানোফ্লাওয়ার প্রযুক্তি আবিষ্কার বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনতে যা করবেন স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’র ত্রিশ বছর, লন্ডনে স্থাপিত হলো ভাস্কর্য সৌদি আরবে রাজকীয় উপস্থিতিতে লাল গালিচায় তাক লাগালেন ঐশ্বরিয়া গণঅভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা: শিক্ষা উপদেষ্টা চিনির সঙ্গে অন্য কিছু উৎপাদনের চিন্তা করছে সরকার : শিল্প উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি রাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না : রিজওয়ানা

ঈদ ও গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

প্রভাত রিপোর্ট / ১৫৯ বার
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যাচ্ছে দীর্ঘ ছুটিতে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরনভেদে ছুটির সময়সীমার ভিন্নতা রয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর শিক্ষা পঞ্জিকা অনুযায়ী ভিন্ন সময়ে ও ভিন্ন মেয়াদে ছুটি নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়: প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হবে ৩ জুন থেকে এবং চলবে ২২ জুন পর্যন্ত। ২৩ জুন থেকে পুনরায় শুরু হবে পাঠদান। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা পাচ্ছে ২১ দিনের ছুটি।
মাধ্যমিক বিদ্যালয়: সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে ১ জুন। এর সঙ্গে যুক্ত হচ্ছে গ্রীষ্মকালীন অবকাশও। ছুটি চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস শুরু হবে ২২ জুন। সব মিলিয়ে ২৩ দিনের ছুটি ভোগ করবেন মাধ্যমিক শিক্ষার্থীরা।
সরকারি-বেসরকারি কলেজ: সবচেয়ে কম ছুটি পাচ্ছেন কলেজ পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে। এ স্তরে গ্রীষ্মকালীন ছুটি নেই।
মাদরাসা: মাদরাসায় এবার সর্বোচ্চ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি আলিয়া ও বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ১ জুন থেকে এবং তা চলবে ২৫ জুন পর্যন্ত। পাঠদান শুরু হবে ২৬ জুন। ফলে মাদরাসার শিক্ষার্থীরা পাচ্ছেন টানা ২৫ দিনের ছুটি।
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান: কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ১ জুন থেকে ছুটি শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত চলবে। এরপর ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন ক্লাস শুরু হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও