• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বরাজনীতির মাঠে ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়ল পাকিস্তান দেশে এলো সেই ‘বুলেটপ্রুফ গাড়ি’, নিবন্ধন বিএনপির নামে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে বিশ্বের অন্যতম নিরাপদ গাড়ি অরাস সেনাটে চড়েন পুতিন অল দ্য প্রেসিডেন্টস মেন : পুতিন ঘিরে থাকে যে ‘ছায়াবাহিনী’ বাম গণতান্ত্রিক জোটসহ কয়েকটি সংগঠনের বিক্ষোভমিছিলে পুলিশের লাঠিপেটা, কয়েকজন আহত নেইমারের মাঠে নামাই এখন বড় খবর, তারপরও হ্যাটট্রিক এমবাপ্পে জাদুতে বিলবাও হেরেছে ৩–০ গোলে, জয়ে ফিরল রিয়াল চেলসির হার লিভারপুলের ড্র, ব্যবধান বাড়াচ্ছে আর্সেনাল

দুই রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে রাজধানীজুড়ে তীব্র যানজট

প্রভাত রিপোর্ট / ১০৪ বার
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: যেকোনো কর্মদিবসে রাজধানীতে সকালের দিকে যানজট বেশি থাকে। যানজট সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্তই বেশি থাকে সাধারণত। তবে এমন সময়েও রাজধানীর বিজয় সরণি থেকে ফার্মগেটমুখী সড়কে এমন যানজট থাকে না আজ বুধবার সকালে যেমন ছিল। বিজয় সরণি থেকে সামনে এগিয়ে একেবারে কারওয়ান বাজার পর্যন্ত শুধু যানবাহনের সারি। গাড়ি একটুও সরছিল না। এটা সকাল ৯টার ঘটনা।
ফার্মগেট পুলিশ বক্সের কাছে ট্রাফিক পুলিশের এক সদস্য বলছিলেন, এই জ্যাম শাহবাগ পর্যন্ত। সেখানে একটা সমাবেশ হচ্ছে, সে জন্য পুরো এলাকায় জ্যাম।
এরপর সারা শহরে যানজট ছড়িয়ে গেছে। বেলা একটার দিকে এই প্রতিবেদন লেখার সময় যানজট তীব্র আকার নেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার আজ বেলা পৌনে একটার দিকে গণমাধ্যমকে বলেন, রাজধানীতে আজ ছাত্রদল ও যুবদলের তারুণ্যের সমাবেশ আছে। সেখানে কয়েক লাখ লোক আসার কথা। এ জন্য গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা থেকে বাসে নেতা-কর্মীরা রাজধানীতে আসছেন। নগরীর আশপাশ থেকেও বাসভর্তি লোকজন আসছেন। শুধু মিরপুর ও উত্তরার কিছু অংশ বাদ দিয়ে পুরো নগরেই আজ যানজট।
মো. সরওয়ার বলেন, আজ সকালে জামায়াতের নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে বিপুলসংখ্যক লোক জড়ো হন। তখন সেখানে যানজট শুরু হয়, এটাই শুরু। এরপর ছাত্রদলের সমাবেশের পর এটা আরও বেড়েছে। দুই রাজনৈতিক সমাবেশের কারণেই এত যানজট আজ নগরে।
কারওয়ান বাজারের সামনে দিয়ে যাওয়া এলিভিটেড এক্সপ্রেসওয়ে যতদূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি। উঁচু একটি ভবন থেকে দেখা যায়, আটকে থাকা বাসগুলো থেকে অনেকেই পায়ে হাঁটা শুরু করেছেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, নগরে ঢোকার সব কটি স্থানে আজ অতিরিক্ত যানবাহনের চাপ। আর এটা সামলাতে ডিএমপির উপকমিশনার থেকে শুরু করে পরিদর্শকদের সবাই মাঠে আছেন। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। বেসরকারি চাকরিজীবী আনিস আহমেদ আটকে আছেন মেয়র হানিফ ফ্লাইওভারে । তিনি বলেন, ‘সকালে শাহবাগে এক ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। এখন দেখছি রিকশাও নড়ছে না, গাড়ি তো একেবারেই বন্ধ।’ ট্রাফিক সূত্র জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত যানজট পরিস্থিতির উন্নতির সম্ভাবনা খুব একটা নেই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও