• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বরাজনীতির মাঠে ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়ল পাকিস্তান দেশে এলো সেই ‘বুলেটপ্রুফ গাড়ি’, নিবন্ধন বিএনপির নামে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে বিশ্বের অন্যতম নিরাপদ গাড়ি অরাস সেনাটে চড়েন পুতিন অল দ্য প্রেসিডেন্টস মেন : পুতিন ঘিরে থাকে যে ‘ছায়াবাহিনী’ বাম গণতান্ত্রিক জোটসহ কয়েকটি সংগঠনের বিক্ষোভমিছিলে পুলিশের লাঠিপেটা, কয়েকজন আহত নেইমারের মাঠে নামাই এখন বড় খবর, তারপরও হ্যাটট্রিক এমবাপ্পে জাদুতে বিলবাও হেরেছে ৩–০ গোলে, জয়ে ফিরল রিয়াল চেলসির হার লিভারপুলের ড্র, ব্যবধান বাড়াচ্ছে আর্সেনাল

নকল ঐশ্বরিয়া বলে কটাক্ষ, জবাব দিলেন উর্বশী

প্রভাত রিপোর্ট / ১১৭ বার
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫

প্রভাত বিনোদন : কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে পোশাক বিভ্রাট থেকে শুরু করে সাজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক সমালোচনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সম্প্রতি চোখের নীল আইশ্যাডো নিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে তার তুলনা করায় এবার সমালোচকদের কড়া জবাব দিলেন উর্বশী। সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্বশী নিজের প্রশংসায় পাল্টা একটি পোস্ট করেছেন । পোস্ট করে তিনি লিখেছেন, ‘তাহলে আমি কোনো ক্যারিশমা ছাড়াই ঐশ্বরিয়া রাই হওয়ার চেষ্টা করছি? ঐশ্বরিয়া সত্যিই আইকনিক। কিন্তু আমি এখানে কারও নকল করতে আসিনি। আমি বরং ওর ব্লু-প্রিন্ট। উর্বশী আরও লেখেন, ‘আমি নিজেকে সবার থেকে আলাদাভাবে তুলে ধরতে চেয়েছিলাম। জানি আমি সবার পছন্দের নই। আমি হলাম আতশবাজি-সহ শ্যাম্পেনের মতো। কেউ যদি এটা মাপতে যায়, তাহলে বিপদ। তার কথায়, ‘কান আমাকে সবার মধ্যে আলাদা হয়ে ওঠার জন্য আমন্ত্রণ জানায়। আমিও চেষ্টা করি সেটা সবসময় বজায় রাখার।’ কান উৎসবে এর আগেও বহুবার উর্বশীকে ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও