• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস চট্টগ্রাম বন্দরে ফের ধর্মঘটের ডাক নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা : সুজন এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ গণভোটের ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে : সিপিডি রাজধানীতে নতুন করে শুরু কিউলেক্স মশার দাপট বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান ঐক্য সরকার নয়, একক জয়ে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বরিশাল থেকে ছোট লঞ্চ চলাচল বন্ধ

প্রভাত রিপোর্ট / ১৯৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, বরিশাল : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ায় বরিশালে রাত থেকে বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নৌবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন বরিশাল নৌবন্দরের কর্মকর্তারা।
বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বুধবার (২৮ মে) রাত থেকে বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছে স্কুল ও অফিসগামী মানুষ। এদিকে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভোলা, মেহেন্দীগঞ্জসহ বিভিন্ন রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ায় বরিশাল ও এর আশপাশের এলাকায় মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় পায়রা বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত ও বরিশাল নদী বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশালে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ সর্বোচ্চ ছিল ১৫ কিলোমিটার ও সর্বনিম্ন ১০ কিলোমিটার।
বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা জানিয়েছেন, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ায় নৌবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে ১৬টি রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ চলমান থাকবে। বড় লঞ্চের বিষয়ে বিকালে সিদ্ধান্ত হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও