• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

দিনভর বৃষ্টি, রাজধানীতে তীব্র যানজট

প্রভাত রিপোর্ট / ১৬০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এর প্রভার পড়েছে রাজধানীতেও। সকাল থেকে টানা বৃষ্টির কারণে সড়কে যেমন গাড়ি চাপ বেড়েছে, তেমনই যানবাহন চলাচলে ধীরগতি রয়েছে। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সকালে ভোগান্তি নিয়ে কর্মজীবী মানুষ অফিসে পৌঁছালেও অফিস শেষে ফেরার পথে ভোগান্তি বেড়েছে দিগুণ। বিকাল ৪টার পর নামে মুষলধারে বৃষ্টি। এতে অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাজধানীর প্রধান সড়কগুলোতে গাড়ির গতি প্রায় থেমে যায়। আসাদ গেট, বিজয়সরণি, ফার্মগেট, কাওরান বাজার, সায়েন্সল্যাব, নিউ মার্কেট, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানজট দেখা যায়। যানজটে আটকে রিকশা, সিএনজি না পেয়ে অনেককে বৃষ্টিতে ভিঁজে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।
বৃষ্টির মধ্যেই জরুরি কাজে ধানমন্ডি থেকে পল্টনের উদ্দেশে রওনা হন তানভীর হোসাইন। সায়েন্সল্যাবে এসে তাকে বহন করা বাসটি যানজটে আটকে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করে উপায় না পেয়ে দিগুণ ভাড়ায় রিকশা নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হন তিনি। তানভীর হোসাইন বলেন, জরুরি কাজের জন্য বৃষ্টি থাকা সত্ত্বেও বের হতে হয়েছে। যেভাবে গাড়ি চলছে অনেক সময় লাগবে। এ জন্য অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা নিলাম।
অফিস শেষ বিকাল ৫টার পর হাতে ছাতা নিয়ে কাওরান বাজারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন বেসরকারিজীবী জিরিন আক্তার। বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন তিনিও। জিরিন বলেন, যতই বৃষ্টি হোক যাদের অফিস আছে, তাদের ঘরে বসে থাকার সুযোগ নেই। সকালে বৃষ্টি হলেও কোনোভাবে অফিসে আসতে পেরেছি। এখন গাড়িই পাচ্ছি না।
এ প্রসঙ্গে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া গণমাধ্যমকে বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গাড়ির গতি কমে গেছে। এতে কোথাও কোথাও যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোপ্লাজায় গাড়ি চাপ বেড়ে যাওয়ায় এর চাপ পড়েছে নিচেও। এতে করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংযোগ সড়কগুলোতেও যানজট দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও