• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

রাণীনগরে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ করে ভস্মিভূত

প্রভাত রিপোর্ট / ৩৬৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

মো: চন্দন,আত্রাই-রাণীনগর : নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে খাল ও বিল থেকে আড়াই লাখ টাকা দামের এক হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করে ভস্মিভূত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ।
রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান,বর্তমানে দেশীয় প্রজাতি মাছের প্রজনন সময় চলছে। এরই মধ্যে উপজেলার রতন ডারা খাল এবং রক্তদহ বিলে কিছু অসাধু ব্যাক্তি নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল দিয়ে মাছ শিকার করছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রতন ডারা খাল এবং খাল সংলগ্ন রক্তদহ বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় আড়াই লাখ টাকা দামের এক হাজার মিটার রিং জাল জব্দ করা হয়। এর পর বিলের পার্শ্বেই আগুন দিয়ে ভস্মিভূত করা হয়েছে। এসময় সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী,রাণীনগর থানার এসআই খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।তিনি জানান,দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এবং বংশ বিস্তারে মৌসুম জুরেই এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও