আজ
|| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
তোয়ালের দৃশ্য নিয়ে নাজেহাল অবস্থা হয় রণবীরের
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২৫
প্রভাত বিনোদন: বলিউডের সাওয়ারিয়া সিনেমার ‘যাব সে তেরে ন্যায়না’ গানটির কথা মনে আছে নিশ্চয়ই! সেখানে পর্দায় অভিনেতা রণবীর কাপুরের পরনে শুধুমাত্র তোয়ালে দেখা যায়। মিউজিক ভিডিওটিতে রণবীরকে পরনের একমাত্র বস্ত্র নিয়ে নানা ভঙ্গিতে নাচতেও দেখা যায়। এক পর্যায়ে সেটি হাত ফসকে খুলে যায়! আর সঙ্গেই ক্যামেরার লং শটটি চলে আসে মিডশটে। হ্যাঁ, ‘যাব সে তেরে ন্যায়না’ গানের পর্দায় এমনই দেখা গিয়েছিল তখন রণবীরকে। বলে রাখা ভালো, তখন ‘সাওয়ারিয়া’ সিনেমা ছিল রণবীর কাপুরের ডেবিউ মুভি; আর প্রথম কাজেই নানা ধামাকা দেখিয়েই দর্শকের মন কাড়েন এই নায়ক। কিন্তু এর পেছনে ছিল তার বহু পরিশ্রম।
অনেকের হয়তো অজানা, সেই ছবিতে শুধু তোয়ালে খুলে পড়ার সেই শট নিতে গিয়ে নাকি রণবীরকে ১০০ বার নগ্ন করেছিলেন পরিচালক। আর তাতে নাজেহাল হতে হয়েছিল নায়ককে; সেই ছবিতে নগ্ন দৃশ্যে কয়েক সেকেন্ডের জন্যে দেখা যায় তাকে। ক্যামেরার পেছনে তখন ছিলেন সঞ্জয়লীলা ভানসালি। যদিও তাতে বিন্দুমাত্র বিরক্ত হননি নায়ক। বরং তিনি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন। তবে বলা যায়, সেই ছবি থেকেই বলিউড পেয়েছিল তার আগামী সুপারস্টারকে। প্রথম ছবিতেই শত শত নারী অনুরাগীদের মন জয় করে নিয়েছিলেন রণবীর। আর এখন তিনি বলিউডের অন্যতম স্তম্ভ।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.