• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি, কথা শুনতে এসেছি : সারজিস আলম

প্রভাত রিপোর্ট / ১৭৩ বার
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা. গাইবান্ধা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপির পক্ষ থেকে আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি, কথা শুনতে এসেছি। আমরা ভোট চাইতে আসিনি, বরং আমরা বলতে এসেছি যারা ভালো মানুষ, বিশেষ করে যাদের গ্রহণযোগ্যতা আছে, যাদের ব্যক্তিত্ব আছে, যারা চাঁদাবাজি করে না, সিন্ডিকেট চায় না, ক্ষমতার অপব্যবহার করে না, সে মানুষটা যে দলেরই হোক না কেন আপনারা আপনাদের জায়গা থেকে তাকেই নেতা নির্বাচিত করুন।
শুক্রবার (৩০ মে) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চৌরাস্তায় এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করে সারজিস বলেন, গোবিন্দগঞ্জে ইপিজেড নির্মাণে ব্যক্তি বা দল যারাই বাধা সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে হবে। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের ভালো খারাপ সবকিছু বিবেচনায় রেখে তাদের আর্থিক নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করতে হবে।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, নাজমুল হাসান সোহাগ, সদস্য ফিহাদুর রহমান দিবস প্রমুখ। পরে সারজিস আলম গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি উপজেলায় পথসভায় অংশ নেন। এছাড়াও গাইবান্ধার সদর পলাশবাড়ী, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় এনসিপি আয়োজিত পথসভায় সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও