• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন কিশোরীর

প্রভাত রিপোর্ট / ৮৫ বার
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা , পাবনা: পাবনার চাটমোহরে ট্রেনের নিচে পড়ে বন্যা খাতুন (১৭) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরী নিহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের জগতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই কিশোরী উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথূলী গ্রামের মৃত আরজান আলীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় বন্যা খাতুন। এরপর থেকে তার কোনো খোঁজ ছিল না। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটী এক্সপ্রেস ট্রেনটি চাটমোহর স্টেশন অতিক্রম করে জগতলা এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে বন্যার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। তবে প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম নামের স্থানীয় এক ব্যবসায়ী বলেন, জঙ্গলের ভেতর থেকে হঠাৎ ওই কিশোরী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এমন বীভৎস ঘটনা দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন জানান, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও