• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
নেটফ্লিক্সের টপ চার্টের শীর্ষে অনুভূতি কশ্যপ পরিচালিত ওয়েব সিনেমা ‘অ্যাকিউজড’ অ্যাভাটার ফোর, অনেকটাই সম্ভাবনা আছে – জেমস ক্যামেরন ১৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর টু’,অগ্রিম বুকিং থেকে ২০ কোটি টাকার বেশি আয় হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

ব‍্যাপক উৎসাহ উদ্দীপনায় পিরোজপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

প্রভাত রিপোর্ট / ৩৭১ বার
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর: দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে পিরোজপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত। শুক্রবার (৩০মে)‎শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকাল ৭ টায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, সকাল ৮ টায় কোরআনখানী তেলোয়াত , সকাল ১০ টায় শোকর‍্যালি পরে বেলা সাড়ে ১১ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎‎আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সিনিয়র সদস্য এ্যাড আবুল কালাম আকন, আহসানুল কবির লীন, পৌর বিএনপির সভাপতি শহিদুল্লাহ শহিদ, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, যুব দলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার ।
‎আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত। জিয়াউর রহমান সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশের তলা বিহীন ঝুড়ি পূর্ণ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আওয়ামী দুঃশাসনের মধ্যেও আমরা তাঁর আদর্শের পতাকা উঁচু রেখেছি।
‎আলোচনা সভা শেষে জেলা ওলামা দলের সদস্য সচিব মিরাজ মোল্লা দোয়া মাহফিল পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও