• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

নাজিরপুরে সেই সংঘর্ষের ঘটনা সমাধান করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

প্রভাত রিপোর্ট / ২৫৫ বার
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

মো. বাবুল শেখ ,পি‌রোজপুর : পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে আলোচিত দুই স্কু‌লের ছাত্র ছাত্রী‌দের মা‌ঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর হস্তক্ষেপে মীমাংসা হয়েছে। শনিবার( ৩১মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় উভয় স্কুলের শিক্ষকগণ ও সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আলোচিত ঘটনাটির সুষ্ঠ সমাধান করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ ফজলে রাব্বি বাপ্পি । এতে উপজেলা জুড়ে প্রশংসা ভাসছেন নির্বাহী কর্মকর্তা।
এবিষয়ে বরইবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় মালাকার ও সুব্রত কুমার রায় বলেন, আমাদের স্কুল দুটির মাঝে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, পরবর্তীতে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি বলেন, উপজেলার দুটি স্কুলের মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আহতদের চিকিৎসা করানো হয়েছে। আজ আমার কার্যালয়ে উভয় স্কুলের শিক্ষক ও সংশ্লিষ্ট এলাকাবাসীদের ডেকে বিষয়টির সুষ্ঠ সমাধান করে দেওয়া হয় এবং আগামীতে এ ধরনের ঘটনা
পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপার সতর্ক করে দেওয়া হয়।
উল্লেখ্য গত বুধবার (২৮ মে) দুপু‌রে উপ‌জেলার বরইবু‌নিয়া বা‌লিকা মাধ‌্যমিক বিদ‌্যালয় ও বরইবু‌নিয়া মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের ছাত্র ছাত্রী‌দের মাঝে মারামারিও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । এ ঘটনায় ছাত্র ছাত্রী সহ বা‌লিকা মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের সহকা‌রি শিক্ষক বখ‌তিয়ার হো‌সেন গুরুত্বর আহত হয়।
আহত‌দের ম‌ধ্যে বা‌লিকা মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়েরই ৬ জন ছাত্রী আহত হয়।
জানা যায়, বা‌লিকা মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের অবকাঠা‌মো অনুন্নত এবং শিক্ষক‌দের নি‌য়ে তুচ্ছ তা‌চ্ছিল‌্য ক‌রে। বিষয়‌টি বা‌লিকা মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের ছাত্রীরা প্রতিবাদ করায় দুপ‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সৃ‌ষ্টি হয় এবং এতে গুরুত্বর আহত হয় এক শিক্ষক এবং ৬ জন ছাত্রী। সংবাদ পে‌য়ে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ঘটনাস্থ‌লে গি‌য়ে দুপক্ষ‌কেই নিয়ন্ত্রনে আনেন এবং আহত‌দের নিজ গা‌ড়ি এবং এম্বু‌লে‌ন্সে ক‌রে না‌জিরপুর সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন।পরে তাদের উন্নত চিকিৎসা শেষে বাসায় ফিরে আসেন ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও