• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ-বসবাসের অভিযোগে গ্রেফতার ২৮

প্রভাত রিপোর্ট / ১৩৯ বার
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

প্রভাত ডেস্ক: ভারতে অবৈধ প্রবেশ এবং বসবাসের অভিযোগে ২৮ জন বাংলাদেশ নাগরিককে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) রাতে জেলার দিনহাটা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে,অবৈধভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে ভারতের দিল্লি, হরিয়ানাসহ একাধিক রাজ্যের বিভিন্ন জায়গায় ইটভাটায় কাজ করতো তারা। পহেলগামে সন্ত্রাসী হামলার পর পুরো ভারতজুড়েই অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হওয়ার পরই বৃহস্পতিবার এই বাংলাদেশি নাগরিকরা নিজ দেশে ফেরত যাচ্ছিলেন। তারা সকলেই দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকায় ইতস্তত ভাবে ঘোরাফেরা করছিলেন আর তা দেখেই সন্দেহ হয় স্থানীয় মানুষের। খবর যায় দিনহাটা থানার পুলিশের কাছে। পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়।ভারতে থাকার জন্য তারা কোনো বৈধ নথি দেখাতে না পারায় তাদের গ্রেফতার করে দিনাটা থানা পুলিশ।
গ্রেফতার হওয়া ২৮ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ১১ জন পুরুষ, ৮ জন নারী এবং ৯ শিশু রয়েছে। তারা বাংলাদেশের কুড়িগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা বলেন, এই বাংলাদেশিরা হরিয়ানাতে কাজ করতো। তারা বিহার ও শিলিগুড়ি হয়ে কোচবিহারে এসেছিল। তাদের গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও