• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

শেরপুরে বজ্রাঘাতে দুজনের মৃত্যু

প্রভাত রিপোর্ট / ১৮৮ বার
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, নালিতাবাড়ি : শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলায় বজ্রাঘাতের পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামের হাজেরা খাতুন (৫৫) এবং নকলা উপজেলার টালকি ইউনিয়নের পশ্চিম বড়পাগলা গ্রামের সমির উদ্দিন সমু (৬৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, নালিতাবাড়ীর মানিককুড়া গ্রামে দুপুর ১২টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে হাজেরা খাতুন তার নাতনিকে আনতে স্থানীয় হাজী মোড় এলাকার একটি মাদরাসায় গিয়েছিলেন। ফেরার পথে আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারান। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অল্পের জন্য রক্ষা পায় তার সাথে থাকা নাতনি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
অপরদিকে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নকলা উপজেলার পশ্চিম বড়পাগলা গ্রামে বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের বিকট শব্দে জ্ঞান হারান কৃষক সমির উদ্দিন সমু (৬৭)।
টালকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন বদ্দি জানান, আকাশ মেঘলা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে প্রতিবেশী সমির উদ্দিন সমু বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে হঠাৎ বিকট শব্দে বজ্রপাতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষক সমি উদ্দিন সমু হাসপাতালে আনার আগেই মারা গেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও