• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

১২৫ বছরের রেকর্ড ভাঙলো কর্ণাটকের বৃষ্টি

প্রভাত রিপোর্ট / ১২৫ বার
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

প্রভাত ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে চলতি মে মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা গত ১২৫ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়াহ এ তথ্য জানিয়েছেন। রাজ্যের কোনো একটি বা দু’-তিনটি এলকায় অতিরক্ত বৃষ্টিপাত হয়েছে— এমন নয়। কর্ণাটক রাজ্যে মোট জেলার সংখ্যা ২৮টি। সাধারণত মে মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, চলতি বছরের মে মাসে প্রতিটি জেলায় তার চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন সিদ্দারমাইয়াহ। শুক্রবার রাজধানী বেঙ্গালুরুতে রাজ্যের সব জেলার ডেপুটি কমিশনার ও জেলা পঞ্চায়েতের (জেলা পরিষদ) চেয়ারম্যানদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বৈঠক করেছেন সিদ্দারমাইয়াহ। সে বৈঠকে এসব তথ্য জানিয়েছেন তিনি।
আবহাওয়াজনিত কারণে ক্ষতিগ্রস্তদের জন্য ইতিমধ্যে একটি তহবিল গঠন করেছে কর্ণাটকের রাজ্য সরকার। ক্ষয়ক্ষতির শিকার সবাই যেন ক্ষতিপূরণ পায়, সে লক্ষ্যে পদক্ষেপ নিতে ডেপুটি কমিশনার ও জেলা পঞ্চায়েতপ্রধানদের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবহাওয়াজনিত কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য অর্থের ঘাটতি নেই। স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড বা এসডিআরএফ তহবিলে ১ হাজার কোটিরও বেশি রুপি আছে। আমরা চাই এ অর্থ যেন অপচয় না হয় এবং কোনো ক্ষতিগ্রস্ত যেন বঞ্চিত না হয়, বৈঠকে বলেন সিদ্দারমাইয়া।
অতিমাত্রায় বর্ষণ ও ভূমিধসের কারণে কর্ণাটকের বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে, ফলে অনেকেরেই বাড়ি-ঘর ভেঙে গেছে, অনেকের বাড়িঘর নিশ্চিহ্নও হয়ে গেছে। বৈঠকে সিদ্দারমাইয়াহ জানিয়েছেন, বৃষ্টি বা ভূমিধসের কারণে যারা বাড়িঘর হারিয়েছেন— তাদের প্রত্যেককে জরুরিভিত্তিতে ১ লাখ ২০ হাজার করে রুপি সহায়তা প্রদান করা হবে। সূত্র : এনডিটিভি অনলাইন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও