• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে বিস্ফোরণ

প্রভাত রিপোর্ট / ২০১ বার
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর শিশু একাডেমি-সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে ‘ককটেলসদৃশ পটকা’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রবিবার ভোরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
ওসি খালিদ মনসুর বলেন, আজ ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যে ককটেলসাদৃশ্য পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শিশু একাডেমি-সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনের ফুটপাতে এই ঘটনা ঘটে। অবশ্য ককটেলের ভেতরে যেসব জিনিস থাকে, এর মধ্যে তা নেই।
এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা হয়েছে কি না, তা জানতে চাইলে খালিদ মনসুর বলেন, আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট সবাই অবহিত আছেন। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখাসহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন।
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও