• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

‘এখনও কেন মব জাস্টিস হচ্ছে’, প্রশ্ন সেলিমা রহমানের

প্রভাত রিপোর্ট / ১৬৮ বার
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: ‘আইনশৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের এমন দশা কেন, এখনও কেন মব জাস্টিস হচ্ছে?’ অন্তর্বর্তী সরকারকে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। রবিবার (০১ জুন) বিকালে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দলের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন পেছানোর সমালোচনা করে বিএনপির সাবেক এই মন্ত্রী আরও বলেন, ‘দেশে খুনসহ অত্যাচার বেড়েছে। নারীদেরকে রাস্তায় ইভটিজিং করা হচ্ছে। সংস্কার হতে হবে মানুষের মনের ভেতর থেকে, মানুষের চিন্তা-চেতনার।’ অতি প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।
নরসিংদী জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে সালমা মায়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, ঢাকা মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবা চৌধুরী বীথি, নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তারসহ জেলা মহিলা দলের নেত্রীবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও