• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

‘কেএনএফের ইউনিফর্ম’ জব্দের ঘটনায় কারখানা মালিক রিমান্ডে

প্রভাত রিপোর্ট / ১৮৯ বার
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম জব্দের ঘটনায় গ্রেফতার কারখানার মালিক মতিউর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (০১ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহীম খলিল শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
গ্রেফতার মতিউর রহমান নগরের পাহাড়তলী থানার ডিটি রোডের নুর ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস কারখানার মালিক। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন। তিনি বলেন, ‌‘কারখানা মালিক মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করতে পাহাড়তলী থানা পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।’
গত ২৭ মে রাতে পাহাড়তলী থানার ডিটি রোডের এক কারখানায় অভিযান চালিয়ে কেএনএফের ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে পুলিশ। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে পাহাড়তলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এজাহারে বলা হয়, পোশাকগুলো কেএনএফের ইউনিফর্ম। মহালাসিন মারমা নামের এক সন্ত্রাসী ৫০ লাখ টাকা চুক্তিতে এগুলো তৈরির অর্ডার দেন। এর আগে ২৬ মে রাতে নগরের অক্সিজেন নয়াহাট এলাকার একটি কারখানা থেকে ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম উদ্ধার করে পুলিশ। এ ছাড়া ১৭ মে রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে ২০ হাজার ৩০০টি পোশাক জব্দ করে গোয়েন্দা পুলিশ। ওই ঘটনায় করা মামলার এজাহারে পুলিশ বলেছে, দুই কোটি টাকার চুক্তিতে ইউনিফর্মগুলো প্রস্তুতের অর্ডার নেওয়া হয়। এ ঘটনায় কারখানাটির মালিকসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার। এর মধ্যে সাহেদুল কারখানার মালিক। অন্য দুজন পোশাকগুলো তৈরির অর্ডার এনেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও