• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

জামায়াত ও ইশরাক ইস্যুতে আদালতের রায়ের কপির অপেক্ষায় ইসি

প্রভাত রিপোর্ট / ১৫৭ বার
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: জামায়াতের নিবন্ধন, প্রতীক ও বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ইস্যুতে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। রবিবার (০১ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের একথা বলেন।
সচিব বলেন, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক বিষয়ে আদালতের কপি হাতে পাইনি। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের দেওয়া রায় রোববার বাতিল করেন আপিল বিভাগ। জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে জানতে চাইলে ইসি সিনিয়র সচিব বলেন, এখনও পর্যন্ত জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পর এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রায়ের কপি পাওয়ার পর কমিশন বসবে। আইনগতভাবে তারা (জামায়াত) যা প্রাপ্য, তা পাবেন। কোনো কাগজ হাতে না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রাতিষ্ঠানিক বক্তব্য আমি দিতে পারব না।
বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা পেয়েছেন কিনা জানতে চাইলে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইশরাকের বিষয়েও আদালতের কোনো নির্দেশনা আমরা পাইনি। কিছু অবজারভেশন ও নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইনগতভাবে বিষয়টি কোন দিকে যাবে জানতে চাইলে ইসি সচিব বলেন, আইনগতভাবে সেটা কোন দিকে গড়াবে সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও