• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

জোড়া গোলে আরও একটি রেকর্ড ভাঙলেন মেসি

প্রভাত রিপোর্ট / ১০২ বার
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫

প্রভাত স্পোর্টস: আগের ম্যাচে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জয়ের ধারায় ফিরিয়েছিলেন লিওনেল মেসি। সেই ধারাবাহিকতা ধরে রেখে রবিবার (১ জুন) সকালে আবারও জোড়া গোল করলেন মেসি। শুধু গোল করা-ই নয়, দুটি গোল করিয়েছেনও। এমন মেসিময় ম্যাচে মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল করে একটি রেকর্ডও ভেঙেছেন মেসি। এমএলএসে এখন ইন্টার মায়ামির সর্বোচ্চ গোলদাতা মেসি। সাবেক আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইনের ২৯ গোল টপকে মেসির গোল এখন ৩১টি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির সঙ্গে বল দখল এবং সুযোগ তৈরিতে ভালোই পাল্লা দিয়েছে কলম্বাস। মায়ামির ৫১ শতাংশ বল দখলের বিপরীতে কলম্বাসের দখলে বল ছিল ৪৯ শতাংশ। মায়ামির ১৪ শটের বিপরীতে কলম্বাস শট নিয়েছে ১২টি। মায়ামি অবশ্য ৭টি শট লক্ষ্যে রাখলেও কলম্বাস রাখতে পেরেছে মাত্র ১টি। মায়ামি মূলত বাজিমাত করেছে ফিনিশিংয়ে। যেখানে একাই দাপট দেখিয়েছেন মেসি। ১৩ মিনিটে মেসির সহায়তায় প্রথম গোলটি করেন তাদেও আলেন্দে। প্রায় মাঝমাঠ থেকে মেসির দুর্দান্ত এক লং পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলটা করেন এই আর্জেন্টাইন উইঙ্গার। ২ মিনিট পর কলম্বাস গোলরক্ষকের ভুলে বল পেয়ে গোলের খাতায় নাম লেখান মেসি নিজেই।
সতীর্থকে বল দিতে গিয়ে কলম্বাস গোলরক্ষক নিকোলাস হাগেন বল তুলে দেন বক্সের কাছাকাছি জায়গায় থাকা মেসির পায়ে। এমন সুযোগে কোনো ভুল করেননি মেসি। গোল করে মায়ামিকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। ২৪ মিনিটের নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে কলম্বাসকে ম্যাচ থেকে একরকম ছিটকে দেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক যেভাবে আলেন্দের গোলে সহায়তায় করেছিলেন, এবার ঠিক একই রকমভাবে মেসিকে সহায়তা করেন সের্হিও বুসকেতস। মাঝমাঠ থেকে বুসকেতসের বাড়ানো বল গোলরক্ষকের মাথার ওপর তুলে দিয়ে দলের জয় অনেকটাই নিশ্চিত করে দেন মেসি। বিরতির পর ৫৮ মিনিটে এক গোল করে শোধ করে কলম্বাস। গোল করেন সিজার রুভালকাবা। তবে ৬৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ব্যবধান ৪-১-এ নিয়ে যায় মায়ামি। আর ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে বল পেয়ে মায়ামির হয়ে ৫ম ও শেষ গোলটি করেন ফাফা পিকাল্ট। ৫-১ গোলের এই জয়ে এমএলএসের পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে মায়ামি। ১৮ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৩ হারে মায়ামির পয়েন্ট এখন ২৯। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে মেসিরা এখনো পিছিয়ে ৫ পয়েন্টে। তবে ফিলাডেলফিয়ার চেয়ে এক ম্যাচ কম খেলেছে মায়ামি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও