• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সোহরাওয়ার্দী মেডিক্যালে যৌথ বাহিনীর অভিযান: ৭ জনকে কারাদণ্ড

প্রভাত রিপোর্ট / ১৭২ বার
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতা থেকে রোগী ভুল বুঝিয়ে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়াসহ চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানির অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১ জুন) সকাল ১১টার দিকে র‌্যাব-২ এর কর্মকর্তা নিফাজ রহমানের নেতৃত্ব হাসপাতালটিতে অভিযান চালিয়ে আটক দালালদের কারাদণ্ড দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুল হোসেন।
অভিযান শেষে আবুল হোসেন বলেন, আমরা সোহরাওয়ার্দী মেডিক্যাল, হৃদ্রোগ ইনস্টিটিউটসহ পার্শ্ববর্তী সরকারি হাসপাতালগুলোতে অভিযান পরিচালনা করেছি। অভিযানে মহিলা দালালসহ বেশ কয়েকজন দালালকে আমরা হাতে নাতে ধরেছি। এর মধ্যে দু-একজনকে ছেড়ে দিতে হয়েছে। তাদের বক্তব্য শুনে মনে হয়েছে তারা দালাল না। এসময় ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছি।
সরকারি হাসপাতালগুলোতে দালাল নির্মূলে নতুন কোনও পরিকল্পনা আছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, এটা আসলে রিসার্চের বিষয়Í দালাল থেকে সাধারণ মানুষকে কীভাবে উদ্ধার করা যায়। দালাল চক্র রোগী ভাগিয়ে যে হাসপাতালগুলোতে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা? জানতে চাইলে তিনি আরও বলেন, আমাদের বর্তমান চলমান অভিযানটি শুধুমাত্র দালালদের বিরুদ্ধে। এছাড়া যে সব ক্লিনিক-হাসপাতাল এ কাজের সঙ্গে জড়িত আমরা তাদের বিরুদ্ধে অভিযানের চিন্তাভাবনা করছি। অভিযানকালে পুলিশ, র‌্যাব-২ এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও