• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

২০২৪ সালে সিআইপি মর্যাদা পেলেন ৫৬ অনিবাসি বাংলাদেশি

প্রভাত রিপোর্ট / ২০৮ বার
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিন ক্যাটাগরিতে ৫৬ জন অনিবাসি বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসি বাংলাদেশি) সিআইপি নির্বাচিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রবিবার (১ জুন) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। ২০২২-২৩ অর্থবছরে রেমিট্যান্স পাঠিয়ে অবদান রাখার ক্ষেত্রে ২০২৪ সালের জন্য তাদেরকে এই মর্যাদা দেওয়া হয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়। এরমধ্যে বাংলাদেশের শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসি বাংলাদেশি হিসেবে ২ জন, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসি বাংলাদেশি ৪৫ জন এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসি বাংলাদেশি ক্যাটেগরিতে ৯ জনকে এই মর্যাদা দেয়া হয়েছে।
গেজেটে বলা হয়্, নির্বাচিত সিআইপিদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সরকার অনুমোদিত পরিচয়পত্র দেয়া হবে। তার অনুকূলে প্রদত্ত সিআইপি (এনআরবি) পরিচয়পত্রের মেয়াদকালীন বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র পাবেন। সরকার কর্তৃক নিয়োজিত সংশ্লিষ্ট বিষয়ক নীতি নির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হতে পারবেন। দেশ ও বিদেশে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার পাবেন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, বিজয়দিবস, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস, ঈদুল ফিতর, ঈদুল আজহা ইত্যাদিসহ জাতীয় গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে বিদেশে বাংলাদেশ মিশনগুলোর অনুষ্ঠানে আমন্ত্রিত হবেন।
এছাড়া ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সিআইপি’র স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের অনুরূপ সুযোগ-সুবিধা পাবেন এবং তার বিনিয়োগ বিদেশি বেসরকারি বিনিয়োগ বিধান অনুসারে সরক্ষণ করা হবে। বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ‘চামেলী’ ব্যবহার এবং স্পেশাল হ্যান্ডলিংয়ের সুবিধা পাবেন।
বাংলাদেশে উপস্থিত থাকলে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। নির্বাচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসী বাংলাদেশি) তার অনুকূলে প্রদত্ত পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হবার পর এক সপ্তাহের মধ্যে পরিচয়পত্রটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জমা দেবেন। নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর ২০২৪ সালের জন্য নির্বাচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তির (অনিবাসী বাংলাদেশি) পরিচয়পত্রের অনুকূলে প্রদত্ত সুযোগ-সুবিধা কোনোক্রমেই দাবি করা যাবে না। সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন জারির মাধ্যমে কোনও কারণ দেখানো ছাড়াই সিআইপি’র অনুকূলে প্রদত্ত সুযোগ সুবিধা প্রত্যাহার করতে পারবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও