আজ
|| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শরণখোলায় বজ্রপাতে প্রবাসীর মৃত্যু
প্রকাশের তারিখঃ ১ জুন, ২০২৫
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় ইউনুস খান ( ২৬) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২ টার দিকে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের রায়েন্দা গ্রামে এঘটনা ঘটে। নিহত ইউনুস খান রায়েন্দা গ্রামের সায়েদ খানের ছেলে।
পরিবার সূত্র জানা গেছে, প্রবাসী ইউনুস খান বাড়ির পাশে বলেশ্বর নদীতে গোসল করতে যায়। এসময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে দ্রুত গোসল শেষ করে উঠার সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানান নিহতের বাবা ছায়েদ খান।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.