• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

কাঠগড়ায় দাঁড়িয়ে হাসলেন মেনন

প্রভাত রিপোর্ট / ১৯৩ বার
আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: ব্যবসায়ী মনি হত্যার মামলায় রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এসময় কাঠগড়ায় দাঁড়িয়ে হাসেন মেনন। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার (২ জুন) ঢাকার মহানগর হাকিম এম. এ. আজহারুল ইসলাম রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক সাবেক মন্ত্রী মেননের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
এদিন সকাল ৯টার দিকে আদালতে আনা হয় মেননকে, আর এজলাসে তোলা হয় ১০টার দিকে। রাষ্ট্রপক্ষে আজিজুল হক রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। রাশেদ খান মেননের পক্ষে তানভীর আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে আইনজীবী তানভীর বলেন, ‘১৪ দল আওয়ামী লীগের শরীক দল হওয়ার কারণে রাশেদ খান মেননকে মামলায় আসামি করা হয়েছে। তিনি ৬ বারের এমপি। বয়স্ক, অসুস্থ একজন মানুষ। তার রিমান্ড বাতিলের প্রার্থনা করছি।’
শুনানি শেষে আদালত সাবেক এই মন্ত্রীকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। পরে কাঠগড়ায় দাঁড়িয়ে মেনন হেসে বলেন, ‘শেষ তো, যাই।’এরপর তাকে আবার হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
শাহবাহ থানার মনির হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, সরকার পতনের দিন ৫ অগাস্টে চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও