• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

গুলশান আরাকে স্মরণ করল ব্যাচেলর পয়েন্ট টিম

প্রভাত রিপোর্ট / ১৬৩ বার
আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫

প্রভাত বিনোদন: চলতি বছরের এপ্রিলে মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ। তিনি আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করেছিলেন। রবিবার (১ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ধারাবাহিকটির পঞ্চম মৌসুমের ঘোষণা দেন নির্মাতা কাজল আরেফিন। এ সময় গুলশান আরাকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন ধারাবাহিকটির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। দীর্ঘ বিরতির পর আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’। ঈদ উপলক্ষে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম মৌসুম প্রচারিত হবে। নির্মাতা কাজল আরেফিন জানান, ঈদের দিন থেকে চ্যানেল আই, বুম ফিল্মসের অফিশিয়াল ইউটিউব এবং বঙ্গ অ্যাপে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’। এদিকে গুলশান আরাকে স্মরণ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা এসেছিলেন কালো শাড়ি আর কালো পাঞ্জাবি পরে।
শিল্পীরা জানান, বিরতির পর নতুন মৌসুম নিয়ে ফেরাটা আনন্দের হলেও গুলশান আরাকে মিস করবেন তাঁরা। সিরিজটিতে তিনি অভিনয় করেন কাবিলার (জিয়াউল হক পলাশ) মা ‘পলি চেয়ারম্যান’-এর চরিত্রে। এ ছাড়া তিনি অভিনয় করেছেন ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে। সংবাদ সম্মেলনে পঞ্চম মৌসুম নিয়ে কাজল আরেফিন বলেন, ‘দেশ-বিদেশে যেখানে যাই, দর্শকেরা সবার আগে জিজ্ঞাসা করেন ব্যাচেলর পয়েন্ট নতুন সিজন কবে আসবে? দর্শকদের জন্যই কাজ করি, তাঁদের চাওয়াতেই ২৬ মাস পর নতুন সিজন নিয়ে আসছি।’
‘ব্যাচেলর পয়েন্ট’-এর এবারের সিজন অনেক বড় পরিসরে বানিয়েছেন বলে জানালেন পরিচালক। তিনি বললেন, ‘দর্শকদের চাওয়া এবং আমার স্বপ্নগুলো নষ্ট করতে চাই না। এ কারণে আরও বড় পরিসরে দর্শকদের সামনে নতুন সিজন আনতে চেয়েছি। টিভি, ওটিটি এবং ইউটিউব সব প্ল্যাটফর্ম একত্র করে নতুন সিজনের উদ্যোগ নিয়েছি।’
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের প্রচার উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, পাভেল, ফারিয়া শাহরিন, সানজানা সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও