• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

শাকিবকে নিয়ে এক ফ্লাইটে মিষ্টি জান্নাত

প্রভাত রিপোর্ট / ১৫২ বার
আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫

প্রভাত বিনোদন: জীবনের তৃতীয় বিয়ে নিয়ে গত বছর বেশ আলোচনায় ছিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। নায়কের পরিবার বিয়ের জন্য পাত্রী খুঁজছে- এমন খবরও চাউর হয়েছিল তখন। জানা যায়, শাকিবের জন্য খোঁজা হয়েছে এক ডাক্তার পাত্রী। সে থেকেই গুঞ্জন, চিত্রনায়িকা ও ডাক্তার মিষ্টি জান্নাতই সেই পাত্রী! বিষয়টি নিয়ে তখন দুইয়ে দুইয়ে চার মেলান তাদের অনুরাগীরা; শাকিবের সঙ্গে নাম জুড়ে দেন মিষ্টি জান্নাতের। বলে রাখা ভালো, ঢাকাই চিত্রনায়িকাদের মাঝে তিনিই একমাত্র চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত। বিষয়টি নিয়ে একাধিকবার গণমাধ্যমে কথাও বলেছেন মিষ্টি জান্নাত; তবে শাকিবকে নিয়ে সেভাবে কিছু স্পষ্ট করেননি নায়িকা। খানিকটা রহস্য রেখে নায়িকা বলেছিলেন, শাকিবের সঙ্গে তার কিছু একটা হলেও হতে পারে; সময়ই বলে দেবে সব।
এতসব গুঞ্জন জল্পনার মাঝে এবার নতুন করে পালে হাওয়া দিলেন মিষ্টি জান্নাত। সম্প্রতি শাকিব খানের সঙ্গে খানিকটা একান্ত মুহূর্তেই দেখা মিলল মিষ্টি জান্নাতকে। রোববার মধ্যরাতে সামাজিক মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেন মিষ্টি জান্নাত। সেখানে দেখা যায়, কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছে তারা। সেই পোস্টের ক্যাপশনে মিষ্টি জান্নাত লেখেন, ‘লাভ লাভ’। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি। ছবিগুলো প্রকাশের সঙ্গেই মন্তব্যঘরে চারে চারে ষোল মেলাতে শুরু করেন তাদের ভক্ত-অনুরাগীরা। তাদের অধিকাংশই মন্তব্যঘরে শাকিবের দুই প্রাক্তন অপু বিশ্বাস- শবনম বুবলীদের সতীনের তালিকায় নাম জুড়ে দেন মিষ্টি জান্নাতকে।
তবে এ বিষয়টি ছাড়াও অনুরাগীদের অনেকে ভাবছেন, সহকর্মী হিসেবে একসঙ্গে কোথাও যেতেই পারেন তারা। কিন্তু কোথায় যাচ্ছেন, তার কোনো তথ্য ছিল না পোস্টে। আর সেই উত্তরের অপেক্ষায় এখন তাদের ভক্ত-অনুরাগীরা; এখন দেখার বিষয় এ নিয়ে কী ব্যাখ্যা দেন এই দুই তারকা। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক। আর চিকিৎসক হওয়ার কারণেই মিষ্টি ও শাকিবকে নিয়ে এত এত গুঞ্জন-জল্পনা। সবশেষ মিষ্টির কথাতেই আসা যাক, ‘কিছু হলেও হতে পারে, সময়ই বলে দেবে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও