• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ১৪৯ বার
আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: এবার ঈদযাত্রায় কোনও অবস্থাতেই ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না। অনভিজ্ঞ কোনও চালক রাখা যাবে না। তাছাড়া চালকদের যথাযথ বিশ্রাম নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে। ভাড়া যথাযথভাবে নেওয়া হচ্ছে কি না, তা তদারকির জন্য একটি কমিটি গঠন করা হবে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে নিরাপদ ঈদযাত্রা নিয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদযাত্রায় বাসভাড়া সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নেওয়া যাবে না। এ বিষয়ে মালিকরাও একমত হয়েছেন। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। গতবার যাত্রা নির্বিঘ্ন ছিল, আশা করছি এবারও তেমন হবে। তিনি আরও বলেন, অনভিজ্ঞ ড্রাইভার দিয়ে যাতে গাড়ি চালানো না হয়, সে বিষয়ে নিষেধ করা হয়েছে। মালিকপক্ষ জানিয়েছে, তারা এ নির্দেশনা মেনে চলবেন। একইসঙ্গে, যাত্রী ছদ্মবেশে ডাকাত ওঠা ঠেকাতে বাসে উঠলে সবার ছবি নেওয়া হবে। প্রতি বাসে তিনজন নিয়োজিত থাকবেন, যাদের কাছে প্রশাসনের ফোন নম্বর থাকবে। যাত্রাপথে কোনও ঝামেলা হলে তারা তাৎক্ষণিকভাবে মালিকপক্ষ ও প্রশাসনকে জানাবেন।
রাজধানীর নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, এবার ঈদের বড় ছুটি ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। রাজধানীসহ সারা দেশ যেন নিরাপদ থাকে, সে বিষয়ে সবাই সজাগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে। তবে জরুরি ছুটি দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও