• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

এবার দীপিকার পাশে দাঁড়ালেন মণিরত্নম

প্রভাত রিপোর্ট / ১৫৬ বার
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫

প্রভাত বিনোদন: দীপিকা পাড়ুকোন ও অ্যানিমেল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মধ্যে বিরোধের খবর প্রকাশ্যে এসেছে। প্রতিবেদন অনুসারে, পরিচালক তাঁর স্পিরিট ছবির জন্য দীপিকার সঙ্গে যোগাযোগ করেছিলেন। সদ্য মা হওয়া এই অভিনেত্রী পরিচালকের সামনে তাঁর কিছু দাবি তুলে ধরেছিলেন, যার মধ্যে ছিল প্রতিদিন মাত্র আট ঘণ্টা শিফট, ২০ কোটি রুপি পারিশ্রমিক, সিনেমার লাভের অংশ এবং তেলুগুতে সংলাপ না বলা। পরে তাঁর জায়গায় তৃপ্তি দিমরিকে নেয়া হয়। এখন জনপ্রিয় পরিচালক মণি রত্নম এই পুরো বিতর্কে দীপিকাকে সমর্থন করেছেন। তিনি দীপিকার দাবিকে সঠিক বলে মন্তব্য করেছেন।
দীপিকার দাবি করা আট ঘণ্টার শিফট নিয়ে আগেই তাঁকে সমর্থন করেছেন কাজল, অজয় দেবগন, সাইফ আলী খান, রাধিকা আপ্তেরা। এবার অভিনেত্রীর প্রস্তাবে সায় দিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মণিরত্নম।
সম্প্রতি থাঠ লাইফ প্রচারে হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে মণিরত্নম বলেন, আমার মনে হয় এটা ন্যায্য দাবি। আমার আনন্দ হচ্ছে যে দীপিকা অন্তত এমন দাবি রাখার জায়গায় পৌঁছেছেন। একজন পরিচালক হিসেবে আমার মনে হয়, অভিনেতাদের এই দাবিগুলো বিবেচনা করা দরকার। এমন প্রস্তাব দেয়াটা তো অনৈতিক নয়; বরং অত্যন্ত প্রয়োজনীয়। এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত এবং এগুলো মেনে নিয়েই কাজ করতে হবে।
দিন কয়েক আগে দীপিকার পাশে দাঁড়িয়ে অজয় দেবগন বলেন, সৎ পরিচালক হলে আট ঘণ্টা শিফট নিয়ে অসুবিধা থাকার কথা নয়। তাতে সমর্থন দেন কাজলও। সাইফ আলী খানও আরব মিডিয়া সামিটে বলেন, কাজের চেয়েও আমি পরিবারকে সময় দেওয়া বেশি পছন্দ করি। বাড়ি ফিরে সন্তানেরা ঘুমিয়ে পড়েছে দেখলে আমার মোটেই ভালো লাগে না। এটা জীবনের সাফল্য নয়। সাফল্যের চাবিকাঠি তখনই পাওয়া যায়, যখন আমরা সদর্পে এটা বলা শিখে যাই, এবার বের হতে হবে, বাড়িতে বাচ্চাদের সঙ্গে আধা ঘণ্টা সময় কাটাব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও