• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আলোচনায় থেকেও মনোনয়ন পেলেন না যেসব নেত্রী ও তারকারা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী আরও সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচারপ্রার্থীরা কী কী সুবিধা পাবেন

নাজিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সেলিম গাজী গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ১২২৭ বার
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সেলিম গাজী (২৮) কে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানার পুলিশ। মঙ্গলবার (৩ জুন) রাতে উপজেলার বৈঠাকাঠা বাজার সংলগ্ন তার শশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ( ওসি) মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া। গ্রেপ্তার ওই নেতা নাজিরপুর উপজেলার ৩ নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের দুলাল গাজীর ছেলে সেলিম গাজী (২৮) । তিনি ঐ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
নাজিরপুর থানার ওসি মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া সেলিম গাজীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম গাজীকে কে গ্রেপ্তার করা হয়েছে গাড়ি পোড়ানো সংক্রান্ত একটি মামলায়। এছাড়া তার বিরুদ্ধে মাদক ব‍্যবসা চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে । (৪ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও