• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

নাড়ির টানে বাড়ি ফেরা, গাবতলীতে উপচেপড়া ভিড়

প্রভাত রিপোর্ট / ২২২ বার
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: ঈদুল আজহায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি। এ ছুটিকে কেন্দ্র করে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে লাখো মানুষ। ফলে গাবতলী বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। বুধবার (৪ জুন) দুপুরের পর থেকে গাবতলী বাসস্ট্যান্ড ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাস কাউন্টার সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ ছুটির কারণে এবার যাত্রীর চাপ তুলনামূলক বেশি। ৪ ও ৫ জুন সবচেয়ে বেশি চাপ থাকবে বলেও জানান তারা।
অনেকে আগেই টিকিট কেটে রেখেছেন, তবে অনেকেই কাউন্টার থেকে কাউন্টারে ঘুরেও টিকিট পাচ্ছেন না। বরিশালগামী যাত্রী খলিল রহমান বলেন, পাঁচ-ছয়টা কাউন্টারে ঘুরেও টিকিট পেলাম না। ৬ তারিখ পর্যন্ত সব বিক্রি হয়ে গেছে।
দিনাজপুরগামী আমিন ইসলাম বলেন, ভালো পরিবহনের টিকিট পাচ্ছি না। তবে যেহেতু একা যাচ্ছি, যেভাবেই হোক পৌঁছাব।
সাকুরা পরিবহনের ম্যানেজার হেলাল উদ্দিন জানান, দুপুরের পর থেকেই চাপ বাড়ছে, রাতে তা আরও বাড়বে। ৬ জুন পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে।
এস আর পরিবহনের আরিফ হোসেন বলেন, অনেকে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। আগামীকাল গার্মেন্টস ছুটি হলে চাপ আরও বাড়বে।
হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন বলেন, যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে অতিরিক্ত বাসের ব্যবস্থা নিয়েছি। এখনো শিডিউল ঠিক আছে, মহাসড়কেও বড় কোনো যানজট নেই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও