• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

নিজেকে পিটিআইয়ের প্যাট্রন-ইন-চিফ ঘোষণা করলেন ইমরান খান

প্রভাত রিপোর্ট / ১৭০ বার
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: পাকিস্তানের প্রধান বিরোধীদল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান নিজেকে দলের ‘প্যাট্রন-ইন-চিফ’ বা প্রধান অভিভাবক ঘোষণা করেছেন। কারাগারে বন্দি অবস্থায়ই এই ঘোষণা দিয়েছেন তিনি। পিটিআইয়ের ঘোষিত দেশব্যাপী আন্দোলনের আগে এ সিদ্ধান্তকে দলটির কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বুধবার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। সংবাদমাধ্যমটি বলছে, ইমরান খান নিজেকে দলের ‘প্যাট্রন-ইন-চিফ’ বা প্রধান অভিভাবক ঘোষণার বিষয়টি মঙ্গলবার আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী। তিনি বলেন, ইমরান খান নিজেই আন্দোলনের নেতৃত্ব দেবেন, যদিও তিনি জেলে বন্দি রয়েছেন।
দলের আন্দোলনের সব দিকনির্দেশনা বিরোধীদলীয় নেতা ওমর আইউব খানের মাধ্যমে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে গত সপ্তাহে ইমরান খানের এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় জনগণকে দেশব্যাপী প্রতিবাদ-বিক্ষোভের জন্য প্রস্তুত থাকতে বলা হয়। যদিও ইমরান খানের এই অ্যাকাউন্ট সরাসরি তিনি নিজে চালান না, তবে দলটি জানায়নি কে এটি পরিচালনা করে।
এদিকে তাকে পিটিআই চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে যে গুজব ছড়িয়েছে সেটিও অস্বীকার করেছেন ব্যারিস্টার গোহর। তিনি আরও বলেন, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর এই আন্দোলনের নেতৃত্ব দেবেন না, বরং বিভিন্ন নেতা ভিন্ন ভিন্ন দায়িত্বে থাকবেন। তিনি দাবি করেন, পিটিআই সংলাপের পক্ষে এবং সেনা প্রতিষ্ঠানের (এস্টাবলিশমেন্ট) সঙ্গে আলোচনার দরজা বন্ধ করেনি।
অন্যদিকে পিটিআইয়ের অন্যতম শীর্ষ নেতা ও নীতিনির্ধারক রউফ হাসান বলেন, “প্রতিষ্ঠাতা চেয়ারম্যান” পদটি অনেকটা অবসরপ্রাপ্ত পদের মতো ছাপ দেয়। তাই ইমরান খান ‘প্যাট্রন-ইন-চিফ’ হিসেবে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যাতে বোঝানো যায় তিনিই দলের মূল নেতা এবং সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন। তবে তিনি সতর্ক করেন, এই সিদ্ধান্তের পর ইমরান খানকে আরও একঘরে রাখার চেষ্টা হতে পারে এবং তার ওপর নতুন বিধিনিষেধ আরোপ হতে পারে। এছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সারও ইমরান খানের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, আইনি সীমাবদ্ধতার কারণেই ইমরান খান চেয়ারম্যান হতে পারছেন না। এ অবস্থায় ‘প্যাট্রন-ইন-চিফ’ হওয়া অনেকটা ‘রাহবার’ বা দিকনির্দেশক হওয়ার মতোই, যেমন একসময় খান আবদুল ওয়ালি খান হয়েছিলেন। এর আগে, দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে নেতৃত্ব হারানোর পর নওয়াজ শরিফও তার দল পিএমএল-এন’র প্যাট্রনের ভূমিকা নিয়েছিলেন। এখন ইমরান খানও সেই কৌশলই অনুসরণ করলেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও