• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক নিয়ে কোনও তথ্য নেই : ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

প্রভাত রিপোর্ট / ১৭২ বার
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর নিয়ে বুধবার (৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে যাদের সঙ্গে মিটিং হতে পারে তার বিষয়ে আমি জানিয়েছি। আমরা আসলে কোনো কিছু লুকোচাপা করি নাই। আমার কাছে অন্ততপক্ষে এ বিষয়ে কোনো তথ্য নেই।
তারেক রহমানকে ফিরিয়ে আনার ব্যাপারে ড. ইউনূসের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কোনো আলোচনার সুযোগ আছে কিনা— জানতে চাইলে রুহুল আলম বলেন, আমি যতটুকু জানি, আমাদের কাছে এ রকম কোনো তথ্য এই মুহূর্তে নেই। সুতরাং এর চেয়ে বেশি আমি বলতে পারছি না।
লন্ডনে তারেকের স্ট্যাটাসের বিষয়ে তিনি বলেন, আমার কাছে এ ব্যাপারেও কোনো তথ্য নেই। এটা সম্ভবত যুক্তরাজ্যের পক্ষের কেউ বলতে পারবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠকে শেখ হাসিনার বিচার ও নির্বাচন সংস্কার নিয়ে আলোচনার বিষয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, আমাদের পক্ষ থেকে তাদের কাছে এসব বিষয় ওইভাবে তুলে ধরার কোনো বিষয় নেই। যদি তারা জানতে চায়, আমাদের দিক থেকে স্বাভাবিকভাবে তার উত্তর দেওয়া হবে। সংস্কারের বিষয়ে আলোচনা হবে।
যুক্তরাজ্যে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের বিষয়ে এ সফরে আলোচনার বিষয়ে রুহুল আলম বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা যতক্ষণ কোর্ট থেকে অর্ডার ইস্যু না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের কাছে কিছু বলতেই পারব না। এটা না হলে আমরা অন্য দেশের কাছে কিছু বলতে পারব না।
চার দিনের সফরে আগামী ৯ জুন ‘রাষ্ট্রীয় সফরে’ লন্ডন যাচ্ছেন অধ্যাপক ইউনূস। লন্ডন সফরকালে তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ জুন বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ইউনূস। ওইদিন বিকালে সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা সরকারপ্রধানের। আগামী ১১ জুন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। এছাড়া, তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজ আয়োজিত এক সংলাপে অংশ নেওয়ার কথা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও