• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে সংঘাতের চেয়েও বিশ্বকাপ ‘অনেক বড়’, পেছানোর সুযোগ নেই কিল-ঘুষি-লাথির তাণ্ডব— ব্রাজিলে ফাইনাল ম্যাচে ২৩ লাল কার্ড! বিজয়-তৃষা বিতর্কে নতুন মোড়, ক্ষমা চাইলেন সেই পরিচালক ঈদুল ফিতরে চরকিতে আসছে মেহজাবীন অভিনিত ক্যাকটাস অনুভব সিনহার নতুন ছবি ‘আশশি’-তে তাপসী পান্নু নেটফ্লিক্সের টপ চার্টের শীর্ষে অনুভূতি কশ্যপ পরিচালিত ওয়েব সিনেমা ‘অ্যাকিউজড’ অ্যাভাটার ফোর, অনেকটাই সম্ভাবনা আছে – জেমস ক্যামেরন ১৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর টু’,অগ্রিম বুকিং থেকে ২০ কোটি টাকার বেশি আয় হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি

সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ খেলতে ঢাকায় সামিত সোম

প্রভাত রিপোর্ট / ১৪৩ বার
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫

প্রভাত স্পোর্টস: এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে বুধবার (৪ জুন) ভুটানের বিপক্ষে তারা ফিফা প্রীতি ম্যাচ খেলতে নামবে। এই দুই ম্যাচের জন্য ছয় প্রবাসী ফুটবলার নিয়ে স্কোয়াড সাজিয়েছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তাদের মধ্যে সবার শেষে ঢাকায় পা রাখলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে খেলা এই মিডফিল্ডার বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে গত ৬ মে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন পান। এরপর থেকেই তিনি বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার ইতি ঘটাতে বুধবার ভোরেই ঢাকায় পৌঁছালেন সামিত। ভ্রমণক্লান্তির জন্য ভুটান ম্যাচে তার বিশ্রামে থাকার সম্ভাবনা রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখে সামিত সোম জানান, ‘আমি দারুণ রোমাঞ্চিত। সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করতে উন্মুখ হয়ে আছি। আমরা কীভাবে খেলতে চাই, কোন ভূমিকায় খেলব এসব নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে। এই মুহূর্তে আমি দলের সবার সঙ্গে দেখা করতে, টিমের সঙ্গে থাকতে মুখিয়ে আছি। আমি জানি আমাদের দলটা ভালো, আশা করি ভালো কিছুই হবে।’
হ্যাভিয়ের ক্যাবরেরা ঘোষিত দলে প্রবাসী ফুটবলারের সংখ্যা ৬। স্কোয়াডে আছেন হামজা চৌধুরি (ইংল্যান্ড), জামাল ভূঁইয়া (ডেনমার্ক), কাজেম শাহ (কানাডা), ফাহমিদুল ইসলাম (ইতালি), তারিক কাজী (ফিনল্যান্ড) ও সামিত সোম (কানাডা)। এর মধ্যে জামাল-তারিক ও কাজেম আগেই এসেছেন। হামজার অভিষেক হয়েছে গত মাসে ভারত ম্যাচ দিয়ে। আর নতুন করে যোগ দিলেন ফাহমিদুল ও সামিত।
প্রবাসী ফুটবলারদের আগমনে প্রত্যাশার কথা জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল, ‘আমার পর যখন তারিক (ফিনল্যান্ড প্রবাসী) এসেছিল তখন আমি চিন্তা করেছিলাম আর কোনো প্রবাসী হয়তো যোগ দেবে না। এখন দেখছি আস্তে আস্তে বাড়ছে। এটাকে আমি দেশের ফুটবলের জন্য ভালো মনে করছি। দেখুন এই প্রবাসী ফুটবলারের বিষয়ে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফ্রান্স। তাদের বেশিরভাগ খেলোয়াড় বাইরের। দেশটি কিন্তু বিশ্বকাপের শিরোপাও জিতেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও