• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার গড়িমসি কেন, প্রশ্ন রিজভ

প্রভাত রিপোর্ট / ২০২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কেন গড়িমসি করছেন এমন প্রশ্নও তোলেন তিনি। বৃহস্পতিবার (৫ মে) সকালে রাজধানীর উত্তরায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন।
রিজভী বলেন, শেখ হাসিনা এদেশ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন জাদুঘরে পাঠিয়েছিল। তবে মানুষের বিশ্বাস ছিল, হাসিনার পলায়নের পর ডক্টর ইউনূস দ্রুতই ভোটাধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আসছে আগষ্টে ডক্টর ইউনূসের ক্ষমতার এক বছর হলেও দৃশ্যমান কোন সংস্কার দেখা যাচ্ছে না। প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরে মধ্যে নির্বাচনের ব্যবস্হা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, উত্তরায় আয়োজিত অনুষ্ঠানে একটি শিল্পগোষ্ঠীর অর্থায়নে আজ কয়েকশ পরিবারের মাঝে ঈদের উপহার তুলে দেন রুহুল কবির রিজভী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও