• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ

ঝটিকা মিছিল: আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩

প্রভাত রিপোর্ট / ১৭৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের বাণিজ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. হুমায়ুন কবীর সুজন (৫৩)-সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। রাজধানীতে ঝটিকা মিছিলবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার অন্য দুজন হলেন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী সরদার (৪৬) এবং আওয়ামী লীগ কর্মী মো. মেহেদী হাসান (২৭)।
ডিবি সূত্রমতে, হুমায়ুন কবীর সুজনকে বুধবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি বিশেষ দল। একই দিন ভোর সাড়ে ৫টায় মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগ। তারও আগে, বুধবার (৪ জুন) সন্ধ্যায় মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গোলাম রাব্বানী সরদারকে। রাব্বানী মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠ সহযোগী এবং ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হিসেবে পরিচিত। ডিবির দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করে মিছিল ও অপতৎপরতার মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছিল। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পরিকল্পিতভাবে ঝটিকা মিছিলে অংশ নিচ্ছিল বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান।
তাদের বিরুদ্ধে একাধিক থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে এবং গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও