• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ
স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি

প্রভাত রিপোর্ট / ১৭৯ বার
আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট:আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ জুন) জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের এ সময়সীমার কথা জানান তিনি।
প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করতে এদিন রাতেই জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবিতে অনড় থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক্ষেত্রে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সময়সীমার ক্ষেত্রে আবহাওয়া সংকট এবং রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম পরিচালনার চ্যালেঞ্জের কথা তুলে ধরেছে বিএনপি। পাশাপাশি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে অপারগ অন্তর্বর্তী সরকার, সে বিষয়ে প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট কারণ তার ভাষণে উল্লেখ করতে পারেননি বলে মনে করে দলটি।
জনগণের ভোটাধিকার নিশ্চিতে আর ‘অহেতুক’ বিলম্ব না করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জোরালো দাবি জানিয়েছে বিএনপি। দ্রুত নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে ‘একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে’ দায়ী করেছে দলটি।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি বলেছে, ‘নির্দলীয়-নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি ঐক্যমত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকেই যেভাবে প্রশ্নবিদ্ধ করছে, তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সঙ্গতভাবেই শঙ্কিত হতে পারে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও