• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১৩ কোটি ডলার সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ছয়টি ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ বাংলাদেশ ও ফ্রান্স সামরিক সম্পর্ক সুদৃঢ় করতে আগ্রহী দুদকের মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ স্ত্রীসহ সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের আয়কর নথি জব্দের আদেশ পুরোনো যন্ত্রপাতি অকেজো পড়ে আছে, যা চিকিৎসাসেবায় প্রতিবন্ধকতা তৈরি করছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির হয়ে বাবা-শ্বশুরের পর এবার সংসদে যাচ্ছেন মেয়ে মবের শহরে পরিণত হয়েছে দেশ, বিচারহীনতায় বাড়ছে গণপিটুনি : রুমিন ফারহানা পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার : মাহদী আমিন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয় : বাণিজ্যমন্ত্রী

ফকিরহাটে শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল

প্রভাত রিপোর্ট / ১১১০ বার
আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫

প্রভাত সংবাদদাতা, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) দুপুরে কলেজ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি শেখ ইফতেখার আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক, অধ্যক্ষ আবু হেনা রফিকুজ্জামানসহ কলেজের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ আবু হেনা রফিকুজ্জামান বলেন, কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য একটি ৬ তলা বিশিষ্ট আধুনিক ভবন এখন সময়ের দাবি। এ প্রতিষ্ঠান জাতীয়করণ হলে এখানকার শিক্ষার্থীরা আরও বেশি সুবিধা পাবে। তাই কলেজটি জাতীয়করণের জন্য জোর দাবি জানাচ্ছি।
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক বলেন,তোমাদের ভবিষ্যৎ তোমাদের নিজেদেরই নির্ধারণ করতে হবে। পরিশ্রম করলে ভালো ফলাফল পাবে ইনশাআল্লাহ। আমাদের সময় এত আধুনিক বিশ্ব ছিল না, আর এখন এই পৃথিবী তোমাদের হাতের মুঠোয়।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নের জন্য আমাদের কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে হবে। এখন সবাই ভালো থাকতে চায়, তাই অনেকে দেশ ছাড়ছে। কিন্তু তোমাদের হাতে এখন দেশের ভবিষ্যৎ। এমন দেশ গড়ো যেখানে আর কেউ দেশ ত্যাগ করতে না চায়, মেধাবীদের যথাযথ মূল্যায়ন হয়।
শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে সভাপতির শেখ ইফতেখার আহমেদ শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন,তোমরা দেশ ও সমাজের ভবিষ্যৎ। এইচএসসি একটি গুরুত্বপূর্ণ ধাপ, কিন্তু এটা শেষ নয় বরং শুরু। আত্মবিশ্বাস আর নিষ্ঠার সঙ্গে পথ চললে কোনো কিছুই অসম্ভব নয়।
তিনি আরও বলেন এই কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি মূল্যবোধের চর্চাকেন্দ্র। তোমরা এখান থেকে শুধু সনদ নয়, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে বেরিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে মোট ৪৭০ জন এইচএসসি পরীক্ষার্থীর মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়। শেষে তাঁদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও