আজ
|| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সাবেক সংবাদ উপস্থাপকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
প্রকাশের তারিখঃ ৯ জুন, ২০২৫
প্রভাত রিপোর্ট: সাবেক সংবাদ উপস্থাপক সাফিনা আহমেদ তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার (৮ জুন) তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় হাতিরঝিল থানা পুলিশ। তার আগে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এদিকে, সাবেক এই সংবাদ উপস্থাপকের অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে হাতিরঝিল থানা পুলিশ। এরই মধ্যে এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে থানায়।
সোমবার (৯ জুন) হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু বলেন, মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ হাতিরঝিল থানাকে হাসপাতালে থাকা মরদেহের বিষয়ে জানায়। পরে আমরা তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। তার মৃত্যু কীভাবে হয়েছে তা জানা যাবে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর। মরদেহ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে, সেখানে তদন্ত করা হবে। ঘটনার রহস্য উদঘাটন করতে আমাদের একাধিক টিম কাজ করছে।’ পরিবারের বরাতে পুলিশ জানায়, সাফিনা আহমেদ চ্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন। বোন ও মায়ের সঙ্গে তিনি রাজধানীর ইস্কাটনে থাকতেন।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.