আজ
|| ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আটক করা পাইলটদের ছবি শিগগিরই প্রকাশ করবে ইরান
প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০২৫
প্রভাত ডেস্ক: আক্রমণ করতে গিয়ে আটক হওয়া ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমানের পাইলটদের ছবি শিগগিরই প্রকাশ করবে ইরান। আরব নিউজ জানিয়েছে, মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে তেহরান টাইমস এ খবর দিয়েছে। ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, দুই ইসরায়েলি যুদ্ধবিমানের পাইলটকে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজন নারী। গত শুক্রবার সকালে ইরানের মাটিতে আকস্মিক হামলার পর ইসরায়েল এখনো তাদের কোনো পাইলট নিখোঁজ কি না, তা নিশ্চিত করেনি। এছাড়া ইরানের পক্ষ থেকে বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি আসলেও এ বিষয়ে মুখ খোলেনি ইসরায়েলি সরকার। এদিকে, ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে তেহরানও প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সরকারের প্রেস অফিস এক বিবৃতিতে দাবি করেছে, ১৩ জুন থেকে ইরান ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন নিক্ষেপ করেছে।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, নেতানিয়াহুর অফিসের তথ্যমতে, ইরানি হামলার ফলে ৪০টিরও বেশি লক্ষ্যবস্তু নিশ্চিত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তারা স্থানগুলওর বিবরণ উল্লেখ করেনি। অপরদিকে , ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইসরায়েলি হামলায় ইরানে ৫৮৫ জন নিহত এবং ১,৩০০ জনেরও বেশি আহত হয়েছেন।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.