• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ

অবশেষে ৫ যুগ পর মহাখালী থেকে সরছে গোল্ডলিফ-বেনসনের কারখানা

প্রভাত রিপোর্ট / ২৮৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: অবশেষে ৫ যুগ পর রাজধানীর অভিজাত এলাকা মহাখালী ডিওএইচএস থেকে সরছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটি বাংলাদেশ) নিবন্ধিত প্রধান কার্যালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী— আশুলিয়ায় স্থানান্তর করা হবে গোল্ডলিফ–বেনসন সিগারেট উৎপাদনকারী কোম্পানিটির কারখানা। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
ডিএসইর বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে বিএটি বাংলাদেশের নতুন অফিসের ঠিকানা হবে: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, দেহোরা, ধামসোনা, বলিভদ্র বাজার, আশুলিয়া, ঢাকা-১৩৪৯। একই দিনে বন্ধ হয়ে যাবে কোম্পানিটির ঢাকা কারখানার কার্যক্রম।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরিবেশবাদীরা বিএটির মহাখালীর এই কারখানা সরানোর দাবি করে আসছিলেন দীর্ঘ দিন ধরে। বেশ কয়েকবার সড়কে নেমে আন্দোলনও করেন তারা।
প্রসঙ্গত, ১৯৬৫ সালে যখন ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর এই কারখানা স্থাপন করা হয়, এটি ছিল বাংলাদেশে তাদের দ্বিতীয় কারখানা। এর আগে ১৯৪৯ সালে চট্টগ্রামের ফৌজদারহাটে প্রথম কারখানা স্থাপন করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও