• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা

প্রভাত রিপোর্ট / ১৭৮ বার
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২০ জুন) জাতীয় দৈনিকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব এজেন্ট পয়েন্ট থেকে সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। তবে এজেন্ট ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও গ্রাহকরা অগ্রণী ব্যাংকের যেকোনও শাখা থেকে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন চালিয়ে যেতে পারবেন।
এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধের পেছনে কোনও কারণ উল্লেখ না করলেও ব্যাংকটি জানিয়েছে, এটি অনিবার্য কারণে বন্ধ রাখা হচ্ছে। এ সিদ্ধান্তে গ্রাহকরা যে সাময়িক অসুবিধার মুখে পড়বেন, তার জন্য দুঃখও প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
অগ্রণী ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠানটির ৫৬৭টি এজেন্ট ব্যাংকিং পয়েন্ট রয়েছে। এসব পয়েন্ট থেকে সাধারণত নগদ জমা ও উত্তোলন, হিসাব খোলা, রেমিট্যান্স গ্রহণ, ইউটিলিটি বিল প্রদানসহ নানা ধরনের সেবা দেওয়া হয়ে থাকে। এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় এসব সেবা আপাতত শুধু শাখা-ভিত্তিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ করতে হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও