আজ
|| ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
তিনি যা খুশি বলতে পারেন: একতা কাপুর
প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২৫
প্রভাত বিনোদন: ভারতীয় প্রযোজক একতা কাপুর এবং অভিনেতা রাম কাপুরের মধ্যে যে টানাপোড়ন তা অবশেষে প্রশমিত হয়েছে। সম্প্রতি ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ ধারাবাহিকের অন্তরঙ্গ দৃশ্য এবং রাম কাপুরের ওজন কমানো নিয়ে একতার মন্তব্য ঘিরে যে আলোচনা-সমালোচনা হয়েছে সে বিষয়ে নিয়ে এবার মুখ খুলেছেন রাম কাপুর। রামের কথায়, ‘তিনি যা খুশি বলতে পারেন কিন্তু আমি এ বিষয়ে একটা কথাও বলব না। কারণ দিনের শেষে তিনি আমাকে এমন কিছু কাজ দিয়েছেন যা আমাকে কেউ দেয়নি। তিনি আমাকে বিশ্বাস করেছিলেন যখন অন্য কেউ করেনি। এজন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। উনি আমার ক্যারিয়ারের শেষ পর্যন্ত আমার সম্পর্কে যা খুশি বলার অধিকার রাখেন।’
অভিনেতা তার স্ত্রী গৌতমীর রহস্যময় পোস্ট নিয়েও কথা বলেছেন যা তিনি একটি কৌতুকপূর্ণ মন্তব্য হিসেবে অভিহিত করেছেন। এদিকে রামের ওজন কমানো নিয়ে একতার মন্তব্যের প্রতিক্রিয়ায় গৌতমী সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে একটি পোস্ট করেছিলেন। এ প্রসঙ্গে রাম সাক্ষাৎকারে বলেন, ‘আমার স্ত্রী জানে আমি কোথায় দাঁড়িয়ে আছি। পুরোটাই ও বলেছে মজার ছলে কেউ আপনার জন্য যা করেছে তা আপনি ভুলতে পারবেন না।’
রামের শারীরিক পরিবর্তন প্রসঙ্গেও একতা ওজন হ্রাস এবং শরীরের চিত্র নিয়ে রসিকতা করে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই পোস্টে তিনি তার সিরিয়ালের নাম টেনে জুড়ে দিয়েছিলেন ‘হাম বড়ে হি আচ্ছে লাগতে হ্যায়’। এরপরই রাম কাপুর ও একতা কাপুরের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছিল বলে শোনা যায়।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.