• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ

নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রভাত রিপোর্ট / ২৭৫ বার
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ৫ কোটি ৪৩ লাখ ৪২ হাজার ১৮৯ টাকা রয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গলিবের আদালত এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানান।
দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. সাজিদ-উর-রোমান তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তি আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতারণা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ করে মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যাদের নামে জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এস্ অভিযোগ অনুসন্ধানের জন্য কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। তাদের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা না হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রেন অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত ২০ মে নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ও তার স্ত্রী হালিমা সুলতানা জিনিয়া এবং তিন সন্তানের বিদেশযাত্রা নিষেধাজ্ঞা দেন একই আদালত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও